চট্টগ্রাম ১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষার আহ্বান—জনতার ঢল রাউজানে

রাউজানের কলমপতি ও দক্ষিণ হিঙ্গলায় ধানের শীষের গণসংযোগে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী: ভোটাধিকার পুনরুদ্ধারের ডাক

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম)
  • আপডেট সময় : ০৬:৩০:১৫ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, “এই নির্বাচন শুধু একটি ভোটের লড়াই নয়; এটি জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার পুনরুদ্ধারের সংগ্রাম।”
শুক্রবার (৬ জানুয়ারি) সকালে রাউজান উপজেলার কলমপতি ও দক্ষিণ হিঙ্গলা এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে আয়োজিত গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়। নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন ও ধানের শীষ প্রতীক হাতে নিয়ে প্রার্থীকে সমর্থন জানান।
পথসভাটি যৌথভাবে সঞ্চালনা করেন রাউজান উপজেলা যুবসংগঠক মো. নাছির উদ্দিন ও যুবদল নেতা নাফিজ ইকবাল হেলাল। বক্তব্য দেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এম. এ. হালিম চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ নুরুল হুদা চেয়ারম্যান ও সাবেক ইউপি সদস্য মো. সোলাইমান মেম্বার।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা বদিউল আলম তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল, ডাবুয়া ইউনিয়ন বিএনপির নেতা কামাল উদ্দিন, বিএনপি নেতা আজিজুল হক, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মাসুদ উদ্দিন, ডা. জয়ব্রত দাশ, এডভোকেট সুনিল দাশ, সিআইপি ফোরকান উদ্দিন রুবেল, সেলিম চৌধুরী, রাউজান উপজেলা যুবদলের সাবেক আহবায়ক রহিম উদ্দিন ওয়াশিম, যুবদল নেতা আলী আজম অশ্রু, নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, তৌহিদুল আলম, আজাদ ইমরান বকুল, মুহাম্মদ শাহাজাহান, ফোরকান, আরিফ, শাহাদাত, আসলাম মুন্সি, সেলিম উদ্দিন, সাইফুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
পথসভায় নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষার আহ্বান—জনতার ঢল রাউজানে

রাউজানের কলমপতি ও দক্ষিণ হিঙ্গলায় ধানের শীষের গণসংযোগে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী: ভোটাধিকার পুনরুদ্ধারের ডাক

আপডেট সময় : ০৬:৩০:১৫ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬