চট্টগ্রাম ১০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

কুমিল্লা সদর ও চৌদ্দগ্রামে পৃথক অভিযানে বড় মাদক চালান উদ্ধার

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ১৪৮ কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

পলাশ
  • আপডেট সময় : ০৭:০৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা সদর ও চৌদ্দগ্রামে পৃথক দুই অভিযানে ১৪৮ কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১, সিপিসি-২। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) কুমিল্লা সদর উপজেলার দুতিয়া দিঘীরপাড় এবং চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— চৌদ্দগ্রাম থানার শুভপুর গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী রুমা বেগম (৪০) এবং কোতোয়ালি মডেল থানার দুতিয়া দিঘীরপাড় গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে ইকবাল হোসেন (৩২)।
র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি অভিযানিক দল প্রথমে চৌদ্দগ্রাম থানাধীন শুভপুর এলাকায় অভিযান চালায়। সেখানে রুমা বেগমকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৪৮ কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
একই দিন রাতে পৃথক আরেক অভিযানে সদর উপজেলার দুতিয়া দিঘীরপাড় এলাকায় অভিযান চালিয়ে ইকবাল হোসেনকে আটক করে র‌্যাব। তার হেফাজত থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র‌্যাব-১১, সিপিসি-২ এর কর্মকর্তা সাদমান ইবনে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও ইয়াবা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করত।
তিনি আরও বলেন, মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে এবং মাদকের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম ও কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের শেষে শুক্রবার দুপুরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কুমিল্লা সদর ও চৌদ্দগ্রামে পৃথক অভিযানে বড় মাদক চালান উদ্ধার

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ১৪৮ কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

আপডেট সময় : ০৭:০৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬