চট্টগ্রাম ০৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

লালমাইয়ে রহস্যজনকভাবে এক সন্তানের জননীর মৃত্যু, তদন্তে পুলিশ

কুমিল্লা লালমাইয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:২৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ৮০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের মধ্যম জালগাঁও গ্রাম থেকে দ্রুবতী রানী দাস (২৫) নামে এক সন্তানের জননীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই নিহতের স্বামী সমির চন্দ্র দাস পলাতক রয়েছেন বলে জানা গেছে।

রবিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে শ্বশুরবাড়ির ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত দ্রুবতী রানী দাস কুমিল্লার দেবীদ্বার উপজেলার ব্রাহ্মণখাড়া গ্রামের নিমাই চন্দ্র দাসের মেয়ে। তার তিন বছরের এক কন্যা সন্তান রয়েছে।

নিহতের পিতা নিমাই চন্দ্র দাস জানান, প্রায় আট বছর আগে দ্রুবতীর বিয়ে হয় সমির চন্দ্র দাসের সঙ্গে। স্বামী দীর্ঘদিন প্রবাসে থাকার পর সম্প্রতি দেশে ফিরে এসে তাকে প্রায়ই শারীরিকভাবে নির্যাতন করতেন।

তিনি আরও জানান, শনিবার রাতে মেয়ের মা ফোনে জানতে পারেন দ্রুবতীকে মারধর করা হচ্ছে। কিছুক্ষণ পর ফোন কেটে যায়। রাত ১০টার দিকে স্থানীয় একজনের মাধ্যমে খবর আসে যে দ্রুবতী ‘স্ট্রোক’ করেছে, পরে আবার বলা হয় সে ‘বিষপান’ করেছে। পরিবার দাবি করছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

নিমাই চন্দ্র দাস বলেন, “আমরা যখন মেয়ের মরদেহ দেখি, তখন তার মুখ ফুলে গিয়েছিল এবং মাথার চুল এলোমেলো ছিল। আমার তিন বছরের নাতনিও জানিয়েছে— বাবা মা’কে মেরেছে।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমাই থানার ভুশ্চি বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আমিনুর রহমান বলেন, “খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। লাশের মুখে ফেনা পাওয়া গেছে, ধারণা করা হচ্ছে আত্মহত্যা হতে পারে। তবে ময়নাতদন্ত রিপোর্টের পরই প্রকৃত কারণ জানা যাবে।”

এ ঘটনায় নিহতের স্বামী সমির চন্দ্র দাস পলাতক রয়েছেন। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

লালমাইয়ে রহস্যজনকভাবে এক সন্তানের জননীর মৃত্যু, তদন্তে পুলিশ

কুমিল্লা লালমাইয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

আপডেট সময় : ০৫:২৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫