চট্টগ্রাম ১২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিলেট রেঞ্জে জানুয়ারি/২০২৬ মাসের শ্রেষ্ঠত্ব অর্জন মৌলভীবাজার জেলা পুলিশের

সিলেট রেঞ্জে জানুয়ারির সেরা সার্কেল ও থানা পুরস্কার পেল মৌলভীবাজার জেলা পুলিশ

সৈয়দ শফিক উদ্দিন
  • আপডেট সময় : ১০:০২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সৈয়দ শফিক উদ্দিন |
কুলাউড়া প্রতিনিধিঃ

সিলেট রেঞ্জের অধিভুক্ত চার জেলার পুলিশ কর্মকর্তাদের মধ্যে জানুয়ারি/২০২৬ মাসের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি অর্জন করেছে মৌলভীবাজার জেলা পুলিশ।

অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সন্তোষজনক কর্মদক্ষতার জন্য জেলার দুই পুলিশ কর্মকর্তা সিলেট রেঞ্জের সেরা সার্কেল অফিসার ও সেরা অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন।

জানুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হন মৌলভীবাজার জেলার কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন।

একই সঙ্গে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা।

গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে সিলেট রেঞ্জ পুলিশ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান আনুষ্ঠানিকভাবে দুই কর্মকর্তার হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন। সভায় মামলা রুজু ও নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক ও চোরাচালান উদ্ধার, ক্লুলেস মামলা উদঘাটনসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

এ অর্জনের মাধ্যমে মৌলভীবাজার জেলা পুলিশের পেশাদারিত্ব, দক্ষতা ও জননিরাপত্তা রক্ষায় অঙ্গীকার আরও একবার প্রমাণিত হলো

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সিলেট রেঞ্জে জানুয়ারি/২০২৬ মাসের শ্রেষ্ঠত্ব অর্জন মৌলভীবাজার জেলা পুলিশের

সিলেট রেঞ্জে জানুয়ারির সেরা সার্কেল ও থানা পুরস্কার পেল মৌলভীবাজার জেলা পুলিশ

আপডেট সময় : ১০:০২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬