নিরাপত্তার দৃশ্যমান উপস্থিতিতে ভোটাররা আস্থাশীল
- আপডেট সময় : ০৮:৫৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে

মোঃ ইলিয়াছ খান |
সালথা উপজেলা, ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী টহল কার্যক্রম আরও জোরদার করেছে।
সেনাবাহিনী নিজস্ব যানবাহনের পাশাপাশি ভাড়া করা সিভিল গাড়ি ব্যবহার করে রাত-দিন উপজেলা জুড়ে গুরুত্বপূর্ণ সড়ক, জনবহুল এলাকা এবং সংবেদনশীল স্থানে নিয়মিত টহল চালাচ্ছে।
সেনাবাহিনীর দৃশ্যমান উপস্থিতি ও সক্রিয় টহলের কারণে আইন-শৃঙ্খলার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, আগের তুলনায় তারা এখন নিজেদের অধিক নিরাপদ বোধ করছেন।
বিশেষ করে ব্যবসায়ী, বয়স্ক ভোটার এবং নারী ভোটাররা নিরাপত্তা বাহিনীর নিয়মিত টহল দেখে সন্তুষ্ট এবং ভোটকেন্দ্রে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের আগ্রহী।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে নির্বাচনের জন্য আইনগত কার্যক্রমও চলমান রয়েছে।
এলাকাবাসীর প্রত্যাশা, সেনাবাহিনীর এই সক্রিয় উদ্যোগের মাধ্যমে সালথা উপজেলায় একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত হবে এবং ভোটারদের অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে।














