চট্টগ্রাম ১২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

বাংলাদেশের মানুষ পুরাতন রাজনীতি দেখতে চায় না—ডা. শফিকুর রহমান। চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।

বাংলাদেশের মানুষ পুরাতন রাজনীতি দেখতে চায় না: চাঁপাইনবাবগঞ্জের জনসভায় ডা. শফিকুর রহমান

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময় : ০৭:১২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ |
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশের মানুষ পুরাতন ও ব্যর্থ রাজনৈতিক ধারা আর দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির জননেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, জনগণের মধ্যে পরিবর্তনের যে অদম্য জোয়ার সৃষ্টি হয়েছে, তা কোনো ষড়যন্ত্র দিয়েই থামানো যাবে না।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনের প্রার্থীদের সমর্থনে ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টায় নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসভাটি আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। এতে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাওলানা আবুজার গিফারী।

ডা. শফিকুর রহমান বলেন, “দাঁড়িপাল্লা আজ শুধু একটি প্রতীক নয়—এটি জনগণের ভালোবাসা, আস্থা ও প্রত্যাশার প্রতিচ্ছবি।”

তিনি আরও বলেন, উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলা হবে এবং আমের রাজধানী হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জে আধুনিক হিমাগার স্থাপন করে সারা বছর আম সংরক্ষণ ও প্রসেসিংয়ের মাধ্যমে দেশ ও বিশ্বে চাঁপাইনবাবগঞ্জের আমকে পৌঁছে দেওয়া হবে।

তিনি জনগণের উদ্দেশে বলেন, আগামী নির্বাচনে দুটি ভোট দিতে হবে—একটি ভোট দিয়ে পুরাতন ব্যবস্থাপনাকে লাল কার্ড দেখাতে হবে এবং আরেকটি হ্যাঁ ভোট দিয়ে নতুন বাংলাদেশ গঠনের পথে এগিয়ে যেতে হবে।

তিনি প্রশাসন ও সামরিক বাহিনীর উদ্দেশে বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জীবন দেওয়া যেতে পারে, কিন্তু দেশের এক ইঞ্চি মাটিও ছেড়ে দেওয়া হবে না।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম, চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি, ডাকসুর জিএস এস এম ফরহাদ, জাগপা’র সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, রাজশাহী অঞ্চলের সহকারী জোন পরিচালক অধ্যাপক মো. রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মো. লতিফুর রহমান, জেলা সেক্রেটারি আবু বক্কর ও পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক মো. নজরুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের প্রার্থী নূরুল ইসলাম বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের প্রার্থী ড. মাওলানা কেরামত আলী এবং চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল) আসনের প্রার্থী ড. মিজানুর রহমান।

বক্তারা বলেন, জামায়াতে ইসলামীর লক্ষ্য দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা এবং নারীদের সর্বোচ্চ নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা।

বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বাংলাদেশের মানুষ পুরাতন রাজনীতি দেখতে চায় না—ডা. শফিকুর রহমান। চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।

বাংলাদেশের মানুষ পুরাতন রাজনীতি দেখতে চায় না: চাঁপাইনবাবগঞ্জের জনসভায় ডা. শফিকুর রহমান

আপডেট সময় : ০৭:১২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬