লামা উপজেলায় বিএনপির নির্বাচনী প্রচারণা কার্যক্রমে ব্যাপক সাড়া
লামার রূপসীপাড়া ১নং ওয়ার্ডে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত, ধানের শীষে ভোট চাইলেন নেতারা
- আপডেট সময় : ০৬:৫৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

মোঃ শফিকুল ইসলাম তুহিন | লামা প্রতিনিধিঃ
বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ১নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীষ প্রতীকের প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর পক্ষে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকটি অনুষ্ঠিত হয় ৫ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার বিকেলে, লামা উপজেলার ১নং ওয়ার্ডের রূপসীপাড়ার পূর্ব শিলেতুয়া এলাকায়, যা বান্দরবান-৩০০ নং সংসদীয় আসনের অন্তর্ভুক্ত।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আব্দুল মাবুদ। তিনি বক্তব্যে বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
প্রচারণা কার্যক্রমে নেতৃত্ব দেন সাবেক লামা পৌর মেয়র ও বর্তমান বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আমির হোসেন এবং লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান। তাঁরা ধানের শীষ প্রতীকের প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর পক্ষে ভোট চান এবং গণসংযোগ জোরদারের আহ্বান জানান।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা আবু তাহের মিয়া।
উঠান বৈঠকে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও তাঁতীদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত থেকে নির্বাচনী প্রচারণা কার্যক্রমকে গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।














