পিপড়াছিট মাঠ থেকে শুরু হয়ে এলাকায় প্রদক্ষিণ করে বিশাল মিছিল
কালিয়াকৈরে পিপড়াছিট মাঠ থেকে মজিবুর রহমানের ধানের শীষ মার্কার বিশাল মিছিল
- আপডেট সময় : ০৬:৫৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

শাকিল হোসেন |
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় পিপড়াছিট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গন থেকে গাজীপুর-১ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোঃ মজিবুর রহমানের ধানের শীষ মার্কার বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি পিপড়াছিট মাঠ থেকে শুরু হয়ে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিলকারীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মিছিলে উপস্থিত ছিলেন বোয়ালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সদস্য মোঃ সেলিম রেজা, বোয়ালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সদস্য মোঃ কাশেম সিকদার, কালিয়াকৈর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আশরাফুল মিয়া, যুবদল নেতা রানা হামিদ, রাজু আহম্মেদ রুবেল, বিএনপি নেতা রব্বানীসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের কোনো বিকল্প নেই। তারা গাজীপুর-১ আসনে মোঃ মজিবুর রহমানকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান।














