চট্টগ্রাম ০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় সংগঠনটির

গোলাপগঞ্জে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে শীতার্ত অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

কামাল খান
  • আপডেট সময় : ১১:৫৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কামাল খান | গোলাপগঞ্জ প্রতিনিধিঃ

সিলেটের গোলাপগঞ্জে শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন।

মঙ্গলবার ( ৩ ফেব্রুয়ারী) উপজেলার পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন লন্ডন ইউকের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মোঃ মোরশেদ আহমেদ।

তিনি বলেন, শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ একটি মহৎ মানবিক উদ্যোগ। মানবতার সেবায় নিয়োজিত কাজ কখনো বৃথা যায় না। মানুষের পাশে দাঁড়ানো একটি ইবাদত।

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন গোলাপগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শাহ আলম। ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা জালাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা নুরুল ইসলাম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রেসক্লাবের সদস্য ও সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামাল খান।

তিনি বলেন, সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছে। করোনা মহামারি, ভয়াবহ বন্যা ও বিভিন্ন দুর্যোগকালে সংগঠনটি মানুষের পাশে দাঁড়িয়েছে।

আগামীতেও আরও বৃহৎ পরিসরে মানবিক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ ইকবাল, ড. মোঃ খায়রুল ইসলাম, ড. আ ফ ম, ড. জাকারিয়া, ড. রেজওয়ান আহমেদ, ড. ইফতেখার আহমেদ ও ড. আশরাফ সিদ্দিকী।

তারা সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের গোলাপগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা তাজুল ইসলাম তাজ, সিলেট বিভাগীয় সদস্য কামরান উদ্দিন বাদল, সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ সার্জন, উপজেলা শাখার সহ-সভাপতি জুবের আহমদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক শাহান উদ্দিন নাজু।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় সংগঠনটির

গোলাপগঞ্জে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে শীতার্ত অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় : ১১:৫৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬