চট্টগ্রাম ১০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

পরিবহন চালকদের জন্য নিরাপদ সড়ক ও শব্দদূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময় : ০৯:০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ |
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ, মঙ্গলবার: পেশাজীবী পরিবহন চালকদের দক্ষতা বৃদ্ধি ও শব্দদূষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহের সহযোগিতায় কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় শব্দদূষণের সংজ্ঞা, কারণ ও ক্ষতিকর প্রভাব, শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬, যানবাহনে হর্ন ব্যবহারের নিয়ম, ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা, মাদক ও ধূমপানের ক্ষতিকর প্রভাব, দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ চালনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়া মোটরযান চালকদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য, প্রাথমিক চিকিৎসা, যানবাহনের ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স, এবং স্মার্ট ফোন ব্যবহার করে বিআরটিএ সেবাসমূহ গ্রহণের পদ্ধতির বিষয়েও প্রশিক্ষণ প্রদান করা হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন শাহজাহান হক, সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং), বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জ। উপস্থিত ছিলেন আমির হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন; আবু সাঈদ, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর; শফিকুল আলম, ট্রাফিক ইন্সপেক্টর; এবং রহমত উল্লাহ, মোটরযান পরিদর্শক, বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জ। প্রশিক্ষণে পরিবহন খাতের কর্মকর্তা, পেশাজীবী চালক এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

শাহজাহান হক বলেন, “সচেতন চালকই নিরাপদ সড়ক নিশ্চিত করতে পারে। শব্দদূষণ ও বেপরোয়া চালনার ফলে শুধু পরিবেশ নয়, মানুষের স্বাস্থ্য ও জীবনও মারাত্মক ঝুঁকির মুখে পড়ে। তাই আইন মেনে দায়িত্বশীলভাবে যানবাহন চালানোর বিকল্প নেই।”

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা এ ধরনের কর্মশালা নিয়মিত আয়োজনের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পরিবহন চালকদের জন্য নিরাপদ সড়ক ও শব্দদূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬