আটাপুর ইউনিয়নে অনুষ্ঠিত জনসভায় নেতারা ধানের শীষ প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন
পাঁচবিবির আটাপুরে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:০১:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

মোঃ বাবুল হোসেন | জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট-১ আসনের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থীর পক্ষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে উচাই জেরকা এস.সি. উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সভার আয়োজন করে আটাপুর ইউনিয়ন বিএনপি।
সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন আটাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব গোলজার হোসেন। জেলা যুবদলের সদস্য মাহমুদ হোসেন মামুনের সঞ্চালনায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী ও জেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক মোঃ মাসুদ রানা প্রধান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সম্পাদক ও আটাপুর ইউনিয়নের চেয়ারম্যান আ. স. ম. সামছুল আরেফিন চৌধুরী আবু। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন— উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, জেলা কৃষক দলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ, পৌর বিএনপি’র সাবেক সম্পাদক সাইফুল ইসলাম পিন্টু, জেলা যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক আনিসুর রহমান আনিস, উপজেলা যুবদলের নেতা নয়ন প্রধান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকি, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুর রহমান রাব্বি, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মামুন দেওযান, আটাপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবু ফয়সাল, সম্পাদক সুশান্ত কুমার ঘোষ এবং সহ সম্পাদক মেহেদী হাসান মুন্না প্রমুখ।
সভায় বক্তারা জনগণকে ধানের শীষ প্রার্থীকে বিজয়ী করার জন্য ভোটদানে উৎসাহিত করেন এবং আগামী নির্বাচনে সর্বোচ্চ সমর্থন দেওয়ার আহ্বান জানান।






















