চট্টগ্রাম ০৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

ঘুমের ওষুধ খাইয়ে গলা কাটা, পরে কবর খুঁড়ে মাটি চাপার পরিকল্পনা—জামাইকে হত্যা চেষ্টায় আটক তিন নারী

ফরিদপুরে স্ত্রী-শাশুড়ি-দাদি শাশুড়ি মিলে জামাইকে হত্যাচেষ্টা: আগেই খুঁড়ে রাখা হয়েছিল কবর!

আব্দুল মতিন মুন্সী, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:৫৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ৯১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের মুন্নী গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। স্ত্রী, শাশুড়ি ও দাদিশাশুড়ি মিলে ঠান্ডু বেপারি (৩৫) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে। ভয়াবহ এই ঘটনাটি ঘটে শুক্রবার (৩ অক্টোবর) রাত দেড়টার দিকে।

ভুক্তভোগী ঠান্ডু বেপারি সদরপুর উপজেলার বেপারিডাঙ্গী গ্রামের বাসিন্দা এবং ঢাকায় একটি ওয়ার্কশপ ব্যবসা পরিচালনা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে স্ত্রী লাবনী আক্তার (২৮), শাশুড়ি শহিদা বেগম ও দাদিশাশুড়ি জনকী বেগম মিলে পরিকল্পিতভাবে ঠান্ডু বেপারিকে হত্যা করার চেষ্টা চালায়। তারা প্রথমে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ায়। পরে গভীর ঘুমে আচ্ছন্ন হওয়ার পর তার গলা কেটে দেয়ার চেষ্টা করে।

এদিকে ঘটনার আগে পাশের ঘরের বারান্দায় একটি কবর খুঁড়ে রাখা হয়েছিল বলে জানা গেছে। পরিকল্পনা ছিল হত্যার পর মরদেহ সেখানে মাটি চাপা দিয়ে সিমেন্ট ঢেলে ঢেকে ফেলার।

চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে ঠান্ডু বেপারিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত স্ত্রী, শাশুড়ি ও দাদিশাশুড়িকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহ থেকেই এ হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা এমন নৃশংস ঘটনার কঠোর বিচার দাবি করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ঘুমের ওষুধ খাইয়ে গলা কাটা, পরে কবর খুঁড়ে মাটি চাপার পরিকল্পনা—জামাইকে হত্যা চেষ্টায় আটক তিন নারী

ফরিদপুরে স্ত্রী-শাশুড়ি-দাদি শাশুড়ি মিলে জামাইকে হত্যাচেষ্টা: আগেই খুঁড়ে রাখা হয়েছিল কবর!

আপডেট সময় : ১০:৫৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫