চট্টগ্রাম ০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

পটিয়া বাইপাস সড়কে বাসের ধাক্কায় প্রাণ গেল নৌবাহিনীর সদস্যের

পটিয়ায় বাইক দুর্ঘটনায় নৌবাহিনীর সদস্য নিহত, গুরুতর আহত ১

ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:০৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ফারুকুর রহমান বিনজু |
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের পটিয়া উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ নৌবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার সঙ্গে থাকা আরেক যুবক।
স্থানীয় সূত্রে জানা যায়, ৩০ জানুয়ারি শুক্রবার সকাল আনুমানিক ৭টার দিকে পটিয়া বাইপাস সড়কের শেয়ানপাড়া পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মোঃ সাকিব (৩৯)। তিনি বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রামের ঈসা খান ঘাঁটিতে কর্মরত ছিলেন। আহত ব্যক্তির নাম মোঃ ইকবাল হোসেন (২৯)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোঃ সাকিব তার বন্ধু মোঃ ইকবাল হোসেনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়ে পটিয়া বাইপাস সড়কে আসেন। এ সময় পেছন দিক থেকে একটি দ্রুতগামী যান (হানিফ এন্টারপ্রাইজ পরিবহনের একটি বাস) তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর টহলরত র‍্যাবের একটি দল ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোঃ সাকিবকে মৃত ঘোষণা করেন।

আহত মোঃ ইকবাল হোসেনসহ উভয়কে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক)-এ পাঠানো হয়।
আহত ইকবাল হোসেন চট্টগ্রামের পতেঙ্গা এলাকার মৃত আবু হানিফের পুত্র বলে জানা গেছে।

এ বিষয়ে পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ বলেন, “সকাল ৭টার দিকে পটিয়া বাইপাস সড়কে সড়ক দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন এবং অপরজন গুরুতর আহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পটিয়া বাইপাস সড়কে বাসের ধাক্কায় প্রাণ গেল নৌবাহিনীর সদস্যের

পটিয়ায় বাইক দুর্ঘটনায় নৌবাহিনীর সদস্য নিহত, গুরুতর আহত ১

আপডেট সময় : ০৫:০৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬