চট্টগ্রাম ০৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সরকারি নির্ধারিত দামের বাইরে বিক্রি, বাজার মনিটরিং জোরদারের দাবি ভোক্তাদের

কালিয়াকৈরে এলপিজি গ্যাস সিলিন্ডারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, চরম দুর্ভোগে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার

শাকিল হোসেন
  • আপডেট সময় : ০৫:০২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

শাকিল হোসেন |
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এলপিজি গ্যাস সিলিন্ডারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে চরম বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ।

সরকারি নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে বিভিন্ন হাটবাজার ও খুচরা দোকানে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সরকারি নির্ধারণ অনুযায়ী প্রতি ১২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য ১ হাজার ৩৫০ টাকা হলেও কালিয়াকৈরের বিভিন্ন এলাকায় তা ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি পর্যায়ে সিলিন্ডারের দাম ১ হাজার ৮০০ থেকে ১ হাজার ৯৫০ টাকার মধ্যে থাকলেও খুচরা বাজারে আরও বেশি দামে বিক্রি হচ্ছে।

ওমেরা, পেট্রোম্যাক্সসহ বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের এলপিজি গ্যাস সিলিন্ডার একইভাবে অতিরিক্ত দামে বিক্রি হতে দেখা গেছে। স্থানীয় ভোক্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, অধিকাংশ ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে ইচ্ছামতো দাম বাড়িয়ে দিচ্ছেন।

গ্যাস সিলিন্ডারের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় সাধারণ খেটে খাওয়া মানুষ রান্নাবান্নার জন্য প্রয়োজনীয় গ্যাস সংগ্রহ করতে হিমশিম খাচ্ছেন। অনেক পরিবার বাধ্য হয়ে রান্নার পরিমাণ কমিয়ে দিচ্ছেন কিংবা বিকল্প জ্বালানির দিকে ঝুঁকছেন।

ভুক্তভোগী গ্রাহকরা অভিযোগ করে বলেন, প্রশাসনের তদারকি না থাকায় অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছেন। তারা দ্রুত বাজার মনিটরিং জোরদার করে সরকারি নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাস বিক্রি নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন কালিয়াকৈরের সকল শ্রেণি-পেশার মানুষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সরকারি নির্ধারিত দামের বাইরে বিক্রি, বাজার মনিটরিং জোরদারের দাবি ভোক্তাদের

কালিয়াকৈরে এলপিজি গ্যাস সিলিন্ডারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, চরম দুর্ভোগে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার

আপডেট সময় : ০৫:০২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬