চট্টগ্রাম ১১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা

অনলাইন আবেদন বাতিল, ম্যানুয়ালি কার্ড ইস্যুর সিদ্ধান্তে স্বস্তিতে সাংবাদিক সমাজ

সাংবাদিকদের জন্য সুখবর: অনলাইন জটিলতা বাতিল, সরাসরি কার্ড ও স্টিকার দেবে নির্বাচন কমিশন

মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা প্রতিনিধি, ফরিদপুর)
  • আপডেট সময় : ১১:২৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের জন্য বড় স্বস্তির সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সাংবাদিকদের পরিচয়পত্র (কার্ড) ও গাড়ির স্টিকার সংগ্রহে দীর্ঘদিনের অনলাইন জটিলতা বাতিল করে এখন থেকে সরাসরি বা ম্যানুয়ালি কার্ড ও স্টিকার ইস্যুর নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে কমিশন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, অনলাইন আবেদন প্রক্রিয়ায় প্রযুক্তিগত ত্রুটি ও সাংবাদিকদের ভোগান্তি বিবেচনায় নিয়ে বিকল্প হিসেবে সরাসরি কার্ড ইস্যুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, খুব শিগগিরই ম্যানুয়ালি কার্ড ও স্টিকার সংগ্রহের বিস্তারিত প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। তবে যেসব সাংবাদিক ইতোমধ্যে অনলাইনে সফলভাবে আবেদন করেছেন, তাদের আবেদন প্রক্রিয়া স্বাভাবিক নিয়মেই চলমান থাকবে। আর যারা অনলাইনে আবেদন করতে পারেননি বা পোর্টালের সমস্যায় পড়েছেন, তাদের নতুন করে অনলাইনে আবেদন করার প্রয়োজন নেই। তারা সরাসরি নির্বাচন ভবনে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে কার্ড সংগ্রহ করতে পারবেন।
প্রথমদিকে স্বচ্ছতা নিশ্চিত করতে অনলাইন আবেদন পদ্ধতি চালু করা হলেও সাংবাদিক নেতারা অভিযোগ করেন, ইসির অনলাইন পোর্টালটি ব্যবহারবান্ধব নয়। কারিগরি ত্রুটির কারণে বিশেষ করে মাঠ পর্যায়ের সাংবাদিকরা আবেদন করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন। এ বিষয়ে সাংবাদিক সংগঠনগুলোর ধারাবাহিক চাপ ও দাবির মুখে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন দ্রুত সমাধানের আশ্বাস দেন।
এদিকে সাংবাদিক নেতারা আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে সমস্যার স্থায়ী সমাধানের আল্টিমেটাম দিয়েছিলেন। সময়সীমার আগেই ইসি সিদ্ধান্ত পরিবর্তন করায় সাংবাদিক মহলে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পেয়েছে।
নির্বাচনের মাঠে সঠিক, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে কমিশন জানিয়েছে, এ সিদ্ধান্ত অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করবে এবং নির্বাচনী সংবাদ সংগ্রহের পরিবেশ আরও সহজ ও স্বচ্ছ করবে।
বিশ্লেষকদের মতে, নির্বাচন কমিশনের এ পদক্ষেপ একটি অবাধ, অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার পথে ইতিবাচক অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

অনলাইন আবেদন বাতিল, ম্যানুয়ালি কার্ড ইস্যুর সিদ্ধান্তে স্বস্তিতে সাংবাদিক সমাজ

সাংবাদিকদের জন্য সুখবর: অনলাইন জটিলতা বাতিল, সরাসরি কার্ড ও স্টিকার দেবে নির্বাচন কমিশন

আপডেট সময় : ১১:২৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬