চট্টগ্রাম ০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বীরগঞ্জে বিএনপির শক্তিশালী জনসমাবেশ

মরিচা ইউনিয়নে বিএনপির বিশাল জনসভা, ধানের শীষে ভোট চাইলেন মনজুরুল ইসলাম

গোকুল চন্দ্র রায়
  • আপডেট সময় : ০৯:৫৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গোকুল চন্দ্র রায় |
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১১নং মরিচা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬কে সামনে রেখে এই জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে মরিচা ইউনিয়নের বারআউলিয়া বাজারে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন ১১নং মরিচা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফসিউর রহমান চৌধুরী নবাব।

সভাটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ মনজুরুল ইসলাম। তিনি বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

একটি সত্যিকারের গণতান্ত্রিক সরকার ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

জনসভায় উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশগ্রহণ করেন। পুরো জনসভা এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বীরগঞ্জে বিএনপির শক্তিশালী জনসমাবেশ

মরিচা ইউনিয়নে বিএনপির বিশাল জনসভা, ধানের শীষে ভোট চাইলেন মনজুরুল ইসলাম

আপডেট সময় : ০৯:৫৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬