চট্টগ্রাম ০৭:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

সালথা উপজেলার গট্টি ইউনিয়নে বিএনপির নির্বাচনী উঠান বৈঠকে ভোটাধিকার ও ঐক্যের আহ্বান

ধানের শীষ গণমানুষের ভাগ্য উন্নয়নের প্রতীক: সালথায় উঠান বৈঠকে শামা ওবায়েদ

মোঃ ইলিয়াছ খান
  • আপডেট সময় : ০৮:২৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ইলিয়াছ খান |
সালথা,ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের সালথা উপজেলায় বিএনপি আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর–২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ধানের শীষ এই দেশের গণমানুষের ভাগ্য উন্নয়নের প্রতীক। দীর্ঘ ১৭ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত ভোটাররা এবার উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝপ কমিউনিটি ক্লিনিক সংলগ্ন মাঠে ৬নং ওয়ার্ড বিএনপি আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, আগামী ১২ তারিখে সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির চেয়ারপারসন দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। তিনি আরও বলেন, বিএনপি শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে। সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে মিলেমিশে থাকার আহ্বান জানান তিনি। কোনো ধরনের মারামারি, সংঘর্ষ বা বিশৃঙ্খলায় জড়িত না হওয়ার জন্য নেতা-কর্মীদের নির্দেশ দেন।
তিনি বলেন, আমি আপনাদের পাশে আছি, আগামীতেও থাকবো। জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় মাঠে থাকবে।

সভায় সভাপতিত্ব করেন সাবেক প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস খান এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট গোলজার হোসেন মৃধা, গট্টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্ষীয়ান রাজনীতিবিদ ইমামুল হোসেন তারা মিয়া, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলার সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান, গট্টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার রেজাউর রহমান চয়ন মিয়া, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সালথা উপজেলার গট্টি ইউনিয়নে বিএনপির নির্বাচনী উঠান বৈঠকে ভোটাধিকার ও ঐক্যের আহ্বান

ধানের শীষ গণমানুষের ভাগ্য উন্নয়নের প্রতীক: সালথায় উঠান বৈঠকে শামা ওবায়েদ

আপডেট সময় : ০৮:২৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬