নিয়োগ বিজ্ঞপ্তিঃ
সংবাদ শিরোনামঃ
বুমু বিল ছড়ি এলাকায় বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে ফুলেল সংবর্ধনা প্রদান, শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত
চকরিয়া–১: বিএনপির জনসভায় সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে সংবর্ধনা
মোঃ শফিকুল ইসলাম তুহিন
- আপডেট সময় : ১১:৫২:০০ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬ ৮৭ বার পড়া হয়েছে

মোঃ শফিকুল ইসলাম তুহিন | লামা প্রতিনিধিঃ
চকরিয়া–১ আসনে বিএনপির নির্বাচনি জনসভায় অংশ নিতে বুমু বিল ছড়ি এলাকায় আগমন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বারবার নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
এ উপলক্ষে লামা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য সচিব অ্যাডভোকেট আরিফ চৌধুরী লামার নেতৃত্বে তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারা ফুলেল শুভেচ্ছা জানিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলার বিএনপি নেতা-কর্মীরা, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সদস্যরা। সংবর্ধনা শেষে বিএনপি নেতারা এলাকার উন্নয়ন, শান্তি ও প্রগতি নিয়ে আলোচনা করেন।






















