বরগুনা-২ আসনের এমপি প্রার্থী ডাঃ সুলতান আহমদের সমর্থনে ফুলতলা বিবিচিনি বিকাশ মাধ্যমিক বিদ্যালয় মাঠে গণসভা
ফুলতলা বিবিচিনি বিকাশ মাধ্যমিক বিদ্যালয় মাঠে দাড়িপাল্লার জনসভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:৫২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে

মো: সৌরব | বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
গতকাল সন্ধ্যায় বরগুনা-২ (বেতাগী–বামনা–পাথরঘাটা) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ সুলতান আহমদের সমর্থনে ফুলতলা বিবিচিনি বিকাশ মাধ্যমিক বিদ্যালয় মাঠে একটি ব্যাপক জনসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা মুহিবুল্লাহ হারুন প্রধান অতিথি হিসেবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ মামুন, সাবেক ছাত্রনেতা ও বরিশাল বিভাগ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন দাড়িপাল্লার এমপি প্রার্থী ডাঃ সুলতান আহমেদ, সাবেক জেলা দায়রা জজ বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন চৌধুরী, বেতাগী উপজেলা আমির মাওলানা সাইদুল ইসলাম সোহরাব এবং উপজেলা সেক্রেটারি প্রভাষক শাহাদাত হোসেন।
বক্তারা জনসভায় দাড়িপাল্লার পক্ষে গণসমর্থন জোরদার করার আহ্বান জানিয়ে আগামী দিনের বাংলাদেশ গঠনে ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন। সভায় বিবিচিনি ও ফুলতলা এলাকার জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
পাশাপাশি বরগুনা জেলা ছাত্রশিবিরের নেতা মোঃ গাজি হোসাইন মাহমুদ, বেতাগী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ বশির উদ্দিন, সেক্রেটারি মোঃ আলামিনসহ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জনসভায় বিপুল সংখ্যক সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং উৎসবমুখর পরিবেশে সভা পরিচালিত হয়।






















