চট্টগ্রাম ০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

শিবগঞ্জে বিশাল জনসমাগম, জামায়াত প্রার্থীদের বিজয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময় : ০৭:৩৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ |
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর পক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) বিকাল ৩টা থেকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রানীহাটি হাইস্কুল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
নয়ালাভাঙ্গা ইউনিয়নের আমীর হাফেজ মাওলানা মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়। দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাঠটি মুখরিত হয়ে ওঠে।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা নূরুল ইসলাম বুলবুল।

বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের এমপি প্রার্থী জননেতা ড. মাওলানা কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোহা. লতিফুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর মাওলানা আবুজার গিফারী, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক মো. নজরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী মূল্যবোধ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামীর প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সকল নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ জনসভা দলীয় নেতাকর্মী ও ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

শিবগঞ্জে বিশাল জনসমাগম, জামায়াত প্রার্থীদের বিজয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৩৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬