চট্টগ্রাম ১০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলস প্রতীকের পথসভায় কঠোর হুঁশিয়ারি, নির্বাচিত হলে আইন সবার জন্য সমান

সন্ত্রাস-মাদকমুক্ত মনিরামপুর গড়াই আমার অঙ্গীকার — অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন

আব্দুল্লাহ আল মামুন
  • আপডেট সময় : ১১:০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল্লাহ আল মামুন | যশোর প্রতিনিধিঃ

যশোর-৫ (মনিরামপুর) আসনের বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন বলেছেন, নির্বাচিত হলে মনিরামপুরের মানুষের জান-মাল রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাই হবে তার প্রধান দায়িত্ব।

তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত মনিরামপুর গড়ে তোলাই তার রাজনৈতিক অঙ্গীকার।
রোববার বিকেলে মনিরামপুর উপজেলার ভোজগাতী ইউনিয়নের বেগারিতলা কাউন্সিল মাঠে কলস প্রতীকের গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন বলেন, “আমি নির্বাচিত হলে মনিরামপুরে কোনো সন্ত্রাসী কিংবা মাদক কারবারির ঠাঁই হবে না। সে যদি আমার নিজের লোকও হয়, তবুও কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আইন ও ন্যায়বিচারের ঊর্ধ্বে কেউ নয়।”

তিনি আরও বলেন, “আমি বিভাজনের রাজনীতি বিশ্বাস করি না। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী মনিরামপুর গড়ে তুলতে চাই। সাধারণ মানুষের বিরুদ্ধে কেউ আর দাঁড়াতে পারবে না।”

পথসভায় উপস্থিত ভোটারদের উদ্দেশে তিনি বলেন, মনিরামপুরকে নিরাপদ, শান্তিপূর্ণ ও আধুনিক জনপদে রূপান্তরের জন্য জনগণের রায় প্রয়োজন। এ সময় তিনি কলস প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।

সভায় বিপুলসংখ্যক সাধারণ ভোটার, সমর্থক ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে তিনি এলাকার বিভিন্ন সড়কে গণসংযোগ করেন এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কলস প্রতীকের পথসভায় কঠোর হুঁশিয়ারি, নির্বাচিত হলে আইন সবার জন্য সমান

সন্ত্রাস-মাদকমুক্ত মনিরামপুর গড়াই আমার অঙ্গীকার — অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন

আপডেট সময় : ১১:০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬