বেতাগীর ঝোপখালিতে ধর্মীয় আলোচনা ও সাংগঠনিক কার্যক্রমে মুখরিত দাওয়াতি আয়োজন
ঝোপখালিতে জামায়াত ইসলামী’র দাওয়াতি অনুষ্ঠান অনুষ্ঠিত, ইসলামী সমাজ গঠনের আহ্বান
- আপডেট সময় : ১০:২৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ ১৮০ বার পড়া হয়েছে

বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বেতাগী উপজেলার ঝোপখালি এলাকায় বাংলাদেশ জামায়াত ইসলামী’র উদ্যোগে একটি দাওয়াতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ধর্মীয় ও সাংগঠনিক আলোচনার মধ্য দিয়ে ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী বেতাগী উপজেলা আমির মাওলানা সাইদুল ইসলাম সোহরাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক শাহাদাত হোসেন এবং দাড়িপাল্লা প্রতীকের নির্বাচন কমিটির সভাপতি মাওলানা আবু জাফর সালেহ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দাড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ডা. সুলতান আহমেদের ছোট ভাই, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক জেলা দায়রা জজ আলতাফ হোসেন চৌধুরী। তিনি জামায়াত ইসলামী দুই নম্বর সদরের নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
দাওয়াতি অনুষ্ঠানে বক্তারা ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় জামায়াত ইসলামী নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।














