চট্টগ্রাম ০১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

চট্টগ্রামকে হারিয়ে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স, ফাইনালে তানজিদ হাসান তামিমের ঐতিহাসিক সেঞ্চুরি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫০:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বিপিএল ২০২৫-২৬ মৌসুমের ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানে হারিয়ে প্রথমবারের মতো বিপিএলের শিরোপা জিতেছে রাজশাহী ওয়ারিয়র্স। অভিষেক মৌসুমেই চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি।

২৩ হাজার দর্শক ধারণক্ষম শেরে বাংলার গ্যালারিতে এদিন রাজশাহীর সমর্থকদের আধিপত্য ছিল চোখে পড়ার মতো। সেই সমর্থনের শক্তিতেই যেন উজ্জীবিত হয়ে উঠেন রাজশাহীর ওপেনার তানজিদ হাসান তামিম। আগের ম্যাচগুলোতে নীরব থাকা এই ব্যাটার ফাইনালের মঞ্চে খেলেন ক্যারিয়ারসেরা ইনিংস।

টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে রাজশাহী ওয়ারিয়র্স সংগ্রহ করে ১৭৪ রান। দলের হয়ে ৬২ বলে ১০০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তানজিদ হাসান তামিম। তার ইনিংসে ছিল একাধিক চার ও ছক্কা। এই সেঞ্চুরির মাধ্যমে বিপিএলে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরির মালিক বাংলাদেশি ব্যাটার হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান তিনি।

জবাবে রান তাড়ায় শুরু থেকেই চাপে পড়ে চট্টগ্রাম রয়্যালস। পাওয়ার প্লেতেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। শ্রীলঙ্কান পেসার বিনুরা ফার্নান্দোর বিধ্বংসী বোলিংয়ে দিশেহারা হয়ে পড়ে চট্টগ্রামের ব্যাটিং লাইনআপ। শেষ পর্যন্ত মাত্র ১১১ রানেই গুটিয়ে যায় চট্টগ্রামের ইনিংস।

বিনুরা ফার্নান্দো ৩ ওভার বোলিং করে মাত্র ৮ রানে ৪ উইকেট তুলে নিয়ে জয়ের ভিত গড়ে দেন। তবে ম্যাচ সেরার পুরস্কার ওঠে তানজিদ হাসান তামিমের হাতেই।

এর মধ্য দিয়ে রাজশাহী ওয়ারিয়র্স প্রথমবার বিপিএলের শিরোপা জিতলেও, রাজশাহী শহরের জন্য এটি দ্বিতীয় শিরোপা। এর আগে ২০১৯-২০ মৌসুমে রাজশাহী রয়্যালস বিপিএল চ্যাম্পিয়ন হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চট্টগ্রামকে হারিয়ে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স, ফাইনালে তানজিদ হাসান তামিমের ঐতিহাসিক সেঞ্চুরি

আপডেট সময় : ০৭:৫০:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬