চট্টগ্রাম ০৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

কীর্তিপাশা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজের অঙ্গীকার

ঝালকাঠির কীর্তিপাশা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে বিএনপির নির্বাচন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোঃ খলিলুর রহমান
  • আপডেট সময় : ১২:২৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ ৭০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃখলিলুর রহমান | ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
ঝালকাঠির কীর্তিপাশা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বাউকাঠি বাজারে সন্ধ্যা ৬ টায় বিএনপির উদ্যোগে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এক নির্বাচন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপস্থিত নেতাকর্মীরা দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি যে অবস্থানে এসেছে, তা টেকসই রাখতে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে—এমন এক বক্তব্য দেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও প্রবাসী কল্যাণ সম্পাদক, সদর উপজেলা বিএনপির নেতা মোঃ রেজাউল হাসান মুন্না। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ নতুন করে সংগঠিত হচ্ছে। জনগণের অধিকার ফিরিয়ে আনতে হলে তৃণমূলের প্রতিটি নেতাকর্মীকে মানুষের কাছে যেতে হবে এবং ধানের শীষের পক্ষে গণসংযোগ জোরদার করতে হবে। তিনি আরও বলেন, ধানের শীষকে বিজয়ী করতে তৃণমূলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে কীর্তিপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান রুবেল বলেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এসব অপপ্রচার রুখে দিতে বিএনপির নেতাকর্মীদের সজাগ ও সংগঠিত থাকতে হবে। তিনি আরও বলেন, বিভ্রান্তিমূলক অপপ্রচার রুখে দিতে সাংগঠনিক শক্তি আরও জোরদার করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বাদল হাওলাদার। এ সময় উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ স্বপন হাওলাদার, কীর্তিপাশা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান, কীর্তিপাশা ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, ঝালকাঠি জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজুর রহমান নয়ন, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক শুভ হাওলাদার, ঝালকাঠি জেলা তাঁতি দলের ১নং সদস্য সোনা মল্লিক, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক তারেকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই সবাই মাঠে থাকবে। দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপি নেতাকর্মীরা যে নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছে, তা সত্ত্বেও তারা রাজপথ ছাড়েনি এবং আগামীতেও ছাড়বে না—এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সভা শেষে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কীর্তিপাশা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজের অঙ্গীকার

ঝালকাঠির কীর্তিপাশা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে বিএনপির নির্বাচন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:২৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬