চট্টগ্রাম ০২:১২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

গাজীপুরে শ্বশুরবাড়িতে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, পরিবারে শোক—শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ

শ্রীপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার: শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ

মো: জুয়েল রানা, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৪২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫ ৯০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক সৌদি আরব প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি—তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে শ্বশুরবাড়ির লোকজন।

শুক্রবার দুপুরে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের বিন্দুবাড়ি গ্রামের আ. জলিলের বাড়ি থেকে ইতি আক্তার (২১)-এর মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইতি কাপাসিয়া উপজেলার ঘিঘাট গ্রামের মো. বিল্লাল হোসেনের মেয়ে। প্রায় পাঁচ বছর আগে আ. জলিলের ছেলে মো. আক্তার হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। তাদের আড়াই বছরের আফরিন নামে একটি কন্যা সন্তান রয়েছে।

স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকেই শাশুড়ি ও ননদের নির্যাতনের শিকার ছিলেন ইতি। স্বামী আক্তার হোসেন শ্বশুরবাড়ির খরচে সৌদি আরবে পাড়ি জমালেও নির্যাতন থামেনি। একাধিকবার নির্যাতিত হয়ে তিনি বাবার বাড়ি চলে যান। সম্প্রতি আক্তার দেশে ফিরে তাকে বুঝিয়ে আবার বাড়িতে নিয়ে আসেন। মাত্র এক মাস আগে আক্তার আবার সৌদিতে ফিরে যান।

নিহতের মা বিলকিছ বেগম অভিযোগ করে বলেন, “আমার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সে আত্মহত্যা করলে ঝুলন্ত অবস্থায় থাকতো। শ্বশুরবাড়ির লোকজন তাকে হত্যার পর আত্মহত্যার নাটক সাজিয়েছে।”

নিহতের ভাবী শারমিনও একই অভিযোগ করে বলেন, “ইতিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা দৃষ্টান্তমূলক বিচার চাই।”

তবে নিহতের ননদ মিনারা দাবি করেন, “আমি কাজ করার সময় ভাবীকে দাঁড়িয়ে থাকতে দেখি। পরে দেখি তিনি ফাঁসিতে ঝুলে আছেন।”

শ্রীপুর থানার এসআই মো. আক্রাম হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত রিপোর্টে জানা যাবে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক বলেন, “ঘটনার তদন্ত চলছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গাজীপুরে শ্বশুরবাড়িতে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, পরিবারে শোক—শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ

শ্রীপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার: শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ

আপডেট সময় : ০৮:৪২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫