চট্টগ্রাম ০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

আন্দোলনে সক্রিয় থেকেও সহযোগিতা না পাওয়ার অভিযোগ, পুনর্বাসনের দাবি

যাত্রাবাড়ীতে জুলাই যোদ্ধাদের অবহেলার অভিযোগ, সরকারের নজরদারি দাবি ছাত্রদল নেতাকর্মীদের

ইব্রাহিম হাওলাদার
  • আপডেট সময় : ১০:০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ১১৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ইব্রাহিম হাওলাদার |
বিশেষ প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের যাত্রাবাড়ী থানা অন্তর্গত ৪৮ নম্বর ওয়ার্ডে জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী যোদ্ধাদের অবহেলার অভিযোগ উঠেছে।

যাত্রাবাড়ী থানা শহর ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা ছাত্রদল নেতাকর্মীরা সরকারের উচ্চপর্যায়ের নজরদারির দাবি জানিয়েছেন।

জাতীয়তাবাদী ছাত্রদল ৪৮ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি (সিনিয়র ভাইস প্রেসিডেন্ট) রাকিব হাওলাদারের নেতৃত্বে এবং শামীম মাহমুদের সমন্বয়ে যাত্রাবাড়ী, শনিরআখড়া ও গণভবনমুখী বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

এসব কর্মসূচির অংশ হিসেবে যাত্রাবাড়ী থানা ১ নম্বর গেট ও ১ নম্বর গেট মসজিদ সংলগ্ন এলাকায় মাইকিং ও প্রচারণা চালানো হয়।

নেতাকর্মীরা জানান, জুলাই আন্দোলনের সময় তারা রাজপথে সক্রিয় ছিলেন। আগস্ট মাসে আন্দোলন চলাকালে বহু নেতাকর্মী আহত হন, মামলা ও হামলার শিকার হন। দীর্ঘ ১৬ বছর নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তারা আন্দোলনের মাঠে থেকেছেন।

তবে জুলাই আন্দোলনের পর অনেক যোদ্ধা এখন অবহেলিত ও বঞ্চিত অবস্থায় দিন কাটাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

একাধিক জুলাই যোদ্ধার পরিবার বর্তমানে চরম আর্থিক সংকটে রয়েছে। আন্দোলনে সক্রিয় থাকার কারণে জীবিকা হারানো অনেকেই এখন মানবেতর জীবনযাপন করছেন। অথচ সরকারের পক্ষ থেকে তাদের জন্য এখনো কার্যকর কোনো সহযোগিতা পৌঁছায়নি বলে দাবি নেতাকর্মীদের।

এ বিষয়ে সংশ্লিষ্ট নেতারা বলেন, জুলাই যোদ্ধারা দেশের গণতন্ত্র ও অধিকার রক্ষায় রাজপথে জীবন বাজি রেখেছিলেন। কিন্তু আন্দোলন-পরবর্তী সময়ে তাদের পাশে কেউ দাঁড়াচ্ছে না।

তারা অবিলম্বে সরকারের উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণ করে জুলাই যোদ্ধাদের পুনর্বাসন, চিকিৎসা ও আর্থিক সহায়তার ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মানবিক বিবেচনায় জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়াতে সামাজিক ও রাষ্ট্রীয় উদ্যোগ জোরদার করার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আন্দোলনে সক্রিয় থেকেও সহযোগিতা না পাওয়ার অভিযোগ, পুনর্বাসনের দাবি

যাত্রাবাড়ীতে জুলাই যোদ্ধাদের অবহেলার অভিযোগ, সরকারের নজরদারি দাবি ছাত্রদল নেতাকর্মীদের

আপডেট সময় : ১০:০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬