চট্টগ্রাম ০৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

গণভোট সামনে রেখে লালমনিরহাটের আদিতমারীর দুর্গাপুর বাজারে দিনভর প্রচার-প্রচারণা ও জনসচেতনতা কার্যক্রম

আদিতমারীর দুর্গাপুর বাজারে গণভোটের জোয়ার, প্রচারণায় মুখর ক্যানভাসাররা

আশিকুজ্জামান রানা
  • আপডেট সময় : ০৩:০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ১০১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আশিকুজ্জামান রানা | লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর বাজারে আসন্ন গণভোটকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকে রাত পর্যন্ত ক্যানভাসারদের প্রচার-প্রচারণা এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে উঠেছে সীমান্তঘেঁষা এই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জনপদ।

সরকারি নির্দেশনা ও স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত এই প্রচারণায় ক্যানভাসাররা মাইকিং, লিফলেট বিতরণ ও পথসভার মাধ্যমে গণভোটের গুরুত্ব তুলে ধরছেন। প্রচারণার মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক ঐকমত্য, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য রক্ষা, একজন ব্যক্তির সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী না থাকার বিধান, ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন রাখা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ।

এছাড়া বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচন এবং সংসদীয় কমিটিতে বিরোধী দলের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টিও প্রচারণায় গুরুত্ব পাচ্ছে।

দুর্গাপুর বাজার ঘুরে দেখা যায়, ক্যানভাসাররা ছোট ছোট দলে বিভক্ত হয়ে ব্যবসায়ীদের দোকানে দোকানে গিয়ে ও ক্রেতাদের হাতে হাতে লিফলেট তুলে দিচ্ছেন। জেলা প্রাণিসম্পদ দপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের ব্যানারে প্রচারপত্র বিলি করতেও দেখা গেছে।

বাজারের চায়ের দোকানগুলোতে এখন আলোচনার প্রধান বিষয়—‘হ্যাঁ’ না ‘না’, কোন দিকে যাবে গণভোটের ফলাফল।

স্থানীয় ব্যবসায়ী মঞ্জুর আলম প্রামানিক বলেন, “আগে কখনো এমন গণভোটের প্রচার দেখিনি।ক্যানভাসাররা এসে খুব সহজ করে বুঝিয়ে বলছেন কেন ভোট দেওয়া জরুরি। প্রধানমন্ত্রী পদের মেয়াদ ১০ বছর করার বিষয়টি নিয়ে মানুষের আগ্রহ বেশি।”

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটাররা যেন নির্ভয়ে ও সচেতনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারেন, সেজন্যই এই প্রচার কার্যক্রম জোরদার করা হয়েছে। দুর্গাপুর বাজারের পাশাপাশি উপজেলার প্রতিটি ইউনিয়নেও পর্যায়ক্রমে এই ক্যানভাসিং কার্যক্রম চলবে।

উল্লেখ্য, ২০২৬ সালের এই ঐতিহাসিক গণভোটের মাধ্যমে দেশের শাসনব্যবস্থা ও সংবিধানে গুরুত্বপূর্ণ পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে জনগণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গণভোট সামনে রেখে লালমনিরহাটের আদিতমারীর দুর্গাপুর বাজারে দিনভর প্রচার-প্রচারণা ও জনসচেতনতা কার্যক্রম

আদিতমারীর দুর্গাপুর বাজারে গণভোটের জোয়ার, প্রচারণায় মুখর ক্যানভাসাররা

আপডেট সময় : ০৩:০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬