চট্টগ্রাম ১১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সোনারগাঁওয়ে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে যাত্রী সেজে দুর্বৃত্তদের নির্মম হত্যাকাণ্ড

‎সোনারগাঁয়ে অটো ছিনতাইয়ের পর চালককে শ্বাসরোদে হত্যা।

মোঃ সজিব মিয়া
  • আপডেট সময় : ১২:৩৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ সজিব মিয়া | নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অটোরিকশা ছিনতাইয়ের লোভে এক প্রতিবন্ধী অটোচালককে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। নির্মম এ হত্যাকাণ্ডে এলাকাজুড়ে আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।

নিহত অটোচালকের নাম মোঃ সোহেল (৪০)। তিনি সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর গ্রামের হবিবুর রহমানের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সোহেল অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মিরেরটেক বাজার থেকে মুছারচর পাকা সড়কের মুছারচর গ্রামের অংশে এ হত্যাকাণ্ড ঘটে। ধারণা করা হচ্ছে, যাত্রী সেজে দুর্বৃত্তরা অটোরিকশায় ওঠে এবং নির্জন স্থানে নিয়ে গিয়ে সোহেলকে শ্বাসরোধে হত্যা করে অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যায়।

খবর পেয়ে তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকাটি। স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি সোনারগাঁও এলাকায় ছিনতাই ও অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন এবং ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধারের লক্ষ্যে তদন্ত অব্যাহত রয়েছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সোনারগাঁওয়ে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে যাত্রী সেজে দুর্বৃত্তদের নির্মম হত্যাকাণ্ড

‎সোনারগাঁয়ে অটো ছিনতাইয়ের পর চালককে শ্বাসরোদে হত্যা।

আপডেট সময় : ১২:৩৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬