চট্টগ্রাম ১১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

ওজন ও পরিমাপ আইন লঙ্ঘনে বুধহাটার দুই ফিলিং স্টেশনে প্রশাসনের অভিযান

আশাশুনিতে দুই ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট,৪০ হাজার টাকা জরিমানা

এস, এম মোস্তাফিজুর রহমান
  • আপডেট সময় : ০৮:৪৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এস, এম মোস্তাফিজুর রহমান |
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি:

আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে অবস্থিত দুইটি ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন আশাশুনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার। বুধহাটা বাজারে অবস্থিত রহমান ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৩২(৩) ধারায় পাম্প মালিক একেএম এহসানুল হককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ইউনিয়নের মহেশ্বরকাটি এলাকায় অবস্থিত আন্না ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনাকালে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৯ ধারায় পাম্প মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট চলাকালে বিএসটিআই খুলনার পরীক্ষক (মেট্রোলজি, ভৌত) মোঃ রহিজ আহম্মেদ এবং আশাশুনি থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে রবিবার (১৮ জানুয়ারি) আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের মহিষকুড়ে অবৈধভাবে পেট্রোল বিক্রির দায়ে ইসমাইল সানাকে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করেন একই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ওজন ও পরিমাপ আইন লঙ্ঘনে বুধহাটার দুই ফিলিং স্টেশনে প্রশাসনের অভিযান

আশাশুনিতে দুই ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট,৪০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৮:৪৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬