চট্টগ্রাম ০৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

মহাস্থানে করতোয়া নদীতে ডুবে শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

বগুড়ার মহাস্থানে করতোয়া নদীতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

জুয়েল রানা, বগুড়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:০৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানে করতোয়া নদীতে ডুবে শাহাদাত হোসেন (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে মহাস্থান জাদুঘরের পাশে শীলাদেবী ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, নিহত শাহাদাত দরিদ্র দিনমজুর ইকবাল হোসেন (তারা) মিয়ার একমাত্র ছেলে। পরিবারটি শীলাদেবী ঘাটের গেট সংলগ্ন একটি পরিত্যক্ত পুলিশ বক্সে ভাসমানভাবে বসবাস করত। সংসারের খরচ চালাতে ইকবাল দিনমজুরের কাজ করতেন এবং শিশুটির মা মহাস্থান হাটে সবজি প্যাকেটের কাজ করতেন।

প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাড়ির পাশেই খেলতে বের হয় শাহাদাত। দুপুর পেরিয়ে গেলেও সে আর ফিরে না আসায় পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে। বিকেল ৩টার দিকে কয়েকজন পথচারী শ্মশান ঘাটের পাশ দিয়ে যাওয়ার সময় করতোয়া নদীতে একটি ভাসমান মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা এসে মরদেহ উদ্ধার করলে শিশুটির পরিবার শনাক্ত করে।

খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির দায়িত্বে থাকা সাব-ইন্সপেক্টর ছাইদুর ইসলাম জানান, “শিশু শাহাদাতের দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।”

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন বলেন, প্রাথমিকভাবে একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

অকালপ্রয়াত শাহাদাতের মৃত্যুতে মহাস্থান এলাকায় নেমে এসেছে গভীর শোক। স্থানীয়রা জানান, দরিদ্র এই পরিবার দীর্ঘদিন ধরে দুঃখ-কষ্টে দিনযাপন করছে। শিশুটির অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে নিদারুণ শোক ও বেদনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মহাস্থানে করতোয়া নদীতে ডুবে শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

বগুড়ার মহাস্থানে করতোয়া নদীতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৯:০৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫