নওগাঁ সীমান্তে মাদক চোরাচালান রোধে বিজিবির টানা অভিযান
ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও কাশির সিরাপ আটক
- আপডেট সময় : ১২:৩৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ ১২০ বার পড়া হয়েছে

নওগাঁর ধামইরহাট সীমান্তে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও কাশির সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১৪ বিজিবি)।
১৪ বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ২টা ২০ মিনিটে চকিলাম বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মো. মেহেদী হাসানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৬/১-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চকশব্দল গ্রামের মাঠের সরিষা ক্ষেতে অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১৪ হাজার ৬০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটের আনুমানিক সিজার মূল্য ২৯ লাখ ২০ হাজার টাকা।
অপরদিকে একই রাতে ভোর ৪টা ৩০ মিনিটে কালুপাড়া বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মো. বাদশা আলমগীরের নেতৃত্বে আরেকটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৭২ এমপি হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উস্তমবাদ এলাকার পাঁকা রাস্তার ওপর অভিযান চালায়। এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ১২৬ বোতল নেশাজাতীয় কাশির সিরাপ উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ৫০ হাজার ৪০০ টাকা।
আটককৃত সকল নেশাজাতীয় দ্রব্য আইনি প্রক্রিয়া শেষে ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন, পিএসসি বলেন, নওগাঁ ও জয়পুরহাট জেলার সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার, মাদক চোরাচালানসহ আন্তঃসীমান্তীয় সকল অপরাধ দমনে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।














