শহীদ আরাফাত রহমান কোকোর স্মরণে পাঁচবিবিতে জমকালো ফুটবল টুর্নামেন্ট শুরু
পাঁচবিবিতে ৩ দিনব্যাপী শহীদ কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- আপডেট সময় : ১০:২১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে

মোঃ বাবুল হোসেন | জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় শহীদ আরাফাত রহমান কোকোর স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে ৩ দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট–২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (দুপুরে) উপজেলার কুসুম্বা ইউনিয়নের ধুরইল মাঠে আয়োজিত এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী। উত্তর ধুরইল যুব কল্যাণ ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ খেলাধুলা কর্মসূচিতে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ও যুবদল নেতা মোঃ রাকিব হোসেন স্বপন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুসুম্বা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছাঃ মোমেনা বেগম।
এছাড়াও উপস্থিত ছিলেন কুসুম্বা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজু, সহ-সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য মোঃ শফিকুল ইসলাম বাবু, যুবদল নেতা মামুন মন্ডল, আজাদুল হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আইয়ুব হোসেন চৌধুরী, কুসুম্বা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাহিদ হোসেন কাজলসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তিন দিনব্যাপী এ শহীদ কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকা থেকে মোট ৮টি ফুটবল দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় বেতগাড়ী আদিবাসী ছাত্র পরিষদ বনাম উচাই স্বপ্নছায়া আদিবাসী একাদশ মুখোমুখি হয়।
আয়োজকরা জানান, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।














