চট্টগ্রাম ১২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ঝড়ো হাওয়া আর উত্তাল ঢেউও ঠেকাতে পারেনি ভ্রমণপিপাসুদের উচ্ছ্বাস

বৈরী আবহাওয়ার মাঝেও কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের উপচে পড়া ভিড়

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন, কক্সবাজার
  • আপডেট সময় : ০৬:৫৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫ ৮৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার প্রতিনিধি:
বাংলাদেশের জনপ্রিয় পর্যটনকেন্দ্র কক্সবাজার সমুদ্র সৈকতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে ভিড় জমিয়েছে লাখো পর্যটক। দুর্গাপূজা ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ভ্রমণপিপাসুরা পরিবার-পরিজন নিয়ে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে ছুটে এসেছেন।

সাগরে ঝড়ো হাওয়া ও উত্তাল ঢেউ সত্ত্বেও সৈকতে চলছে পর্যটকদের আনন্দ-উল্লাস। হোটেল-মোটেলগুলোতে নেই খালি রুম, পর্যটকদের আগমনে জমজমাট পুরো কক্সবাজার।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে রূপ নিয়েছে এবং এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। তবে ঝুঁকি থাকলেও ভ্রমণপিপাসুদের উপস্থিতি থামানো যায়নি।

পর্যটন সংশ্লিষ্টরা জানিয়েছেন, পর্যটকদের নিরাপত্তায় জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ এবং সি সেইফ-এর ২৭ সদস্যের লাইফগার্ড টিম সক্রিয় রয়েছে।

গাজীপুর থেকে আসা পর্যটক হাবিবুর রহমান বলেন, “কক্সবাজার সমুদ্র সৈকতের পরিবেশ সত্যিই মনোমুগ্ধকর। এখানে এসে যে আনন্দ পেলাম, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।”

ঝড়-বৃষ্টি উপেক্ষা করেও কক্সবাজারের বালুকাবেলা আর নোনাজলে ভ্রমণপিপাসুদের উচ্ছ্বাস অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ঝড়ো হাওয়া আর উত্তাল ঢেউও ঠেকাতে পারেনি ভ্রমণপিপাসুদের উচ্ছ্বাস

বৈরী আবহাওয়ার মাঝেও কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের উপচে পড়া ভিড়

আপডেট সময় : ০৬:৫৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫