চট্টগ্রাম ০১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

দক্ষিণগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজি চালকের, হাসপাতালে চিকিৎসাধীন আহত দুইজন

কুমিল্লা বুড়িচংয়ে সিএনজি–মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত, আহত ২

এ.কে পলাশ
  • আপডেট সময় : ০২:৩১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার বুড়িচং উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন। নিহত ব্যক্তি সিএনজি অটোরিকশার চালক।

বুধবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কুমিল্লা–সালদা সড়কের বুড়িচং উপজেলার দক্ষিণগ্রাম এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত সিএনজি চালক মো. আনোয়ার হোসেন ওরফে কালা মিয়া (৪৫) কুমিল্লা সদর উপজেলার আমড়াতলী উত্তরপাড়া এলাকার মৃত জাহের মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে শংকুচাইল এলাকা থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা কুমিল্লা শহরের দিকে যাচ্ছিল।পথিমধ্যে দক্ষিণগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই সিএনজি চালক আনোয়ার হোসেন মারা যান এবং মোটরসাইকেলের চালকসহ আরও একজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান এবং বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে বুড়িচং থানার উপপরিদর্শক (এসআই) জয়নুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ, দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দক্ষিণগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজি চালকের, হাসপাতালে চিকিৎসাধীন আহত দুইজন

কুমিল্লা বুড়িচংয়ে সিএনজি–মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত, আহত ২

আপডেট সময় : ০২:৩১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬