চট্টগ্রাম ১০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ময়লা ফেলা নিয়ে বিরোধে অন্তঃসত্ত্বা নারী হত্যার ঘটনায় সীমান্ত এলাকা থেকে আসামিদের আটক

কুমিল্লায় ভারতে পালানোর সময় অন্তঃসত্ত্বা নারী হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

এ.কে. পলাশ
  • আপডেট সময় : ০৭:০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এ.কে. পলাশ | কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার বুড়িচং উপজেলায় ময়লা ফেলা নিয়ে তুচ্ছ বিরোধের জেরে অন্তঃসত্ত্বা নারীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িত তিন আসামিকে ভারতে পালানোর সময় গ্রেফতার করেছে পুলিশ। বিজিবির সহায়তায় সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে ভারতে পালানোর প্রস্তুতিকালে সীমান্তবর্তী এলাকা থেকে প্রধান আসামিসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— প্রধান আসামি মো. সাইদুর রহমান (২৪), ২ নম্বর আসামি শাফিউল জান্নাত প্রকাশ সিয়াম (১৯) এবং ৪ নম্বর আসামি শাহারিয়ার নাজিম জয় (১৯)।
পুলিশ জানায়, সাইদুর রহমান ও শাফিউল জান্নাত সিয়াম কুমিল্লার বুড়িচং উপজেলার জগতপুর (নাগরবাড়ি) গ্রামের বাসিন্দা এবং শাহারিয়ার নাজিম জয় কুমিল্লা কোতোয়ালী থানার বাঁশমঙ্গল গ্রামের বাসিন্দা।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় আসামিরা সীমান্ত পেরিয়ে ভারতে পালানোর চেষ্টা করছে। তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি নিজে ও থানার একাধিক পুলিশ সদস্য নিয়ে অভিযান পরিচালনা করেন।

পরে সুলতানপুর ব্যাটালিয়নের বিজিবির সহযোগিতায় সীমান্তে পৌঁছানোর আগ মুহূর্তে আসামিদের গ্রেফতার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতরা হত্যা মামলার এজাহারনামীয় ১, ২ ও ৪ নম্বর আসামি। এর আগে রোববার (১১ জানুয়ারি) দুপুরে বুড়িচং পৌরসভার জগতপুর (নাগরবাড়ি) গ্রামে ডায়াপার ফেলা নিয়ে তুচ্ছ বিরোধের জেরে ফাহিমা আক্তার আঁখিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হন।

বুড়িচং থানা সূত্রে জানা গেছে,এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ময়লা ফেলা নিয়ে বিরোধে অন্তঃসত্ত্বা নারী হত্যার ঘটনায় সীমান্ত এলাকা থেকে আসামিদের আটক

কুমিল্লায় ভারতে পালানোর সময় অন্তঃসত্ত্বা নারী হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৭:০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬