চট্টগ্রাম ১১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন

এক মাসে দ্বিতীয়বার রিকশা চালককে ছুরিকাঘাত, আতঙ্কে স্থানীয়রা

পটিয়ায় আবারও রিকশা চালক ছুরিকাহত: এক মাসের মধ্যে দ্বিতীয় ঘটনা

ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:০৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫ ৬৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া উপজেলায় আবারও ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশা চালক আহত হয়েছেন। এক মাসও না পেরোতেই পটিয়া পৌরসভায় দ্বিতীয়বারের মতো এমন ঘটনা ঘটলো।

জানা যায়, বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার ২নং ওয়ার্ড সুচক্রদন্ডী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, পল্লী মঙ্গল পূজামণ্ডপে যাওয়ার জন্য দুইজন তরুণ রিকশা ভাড়া নেন। পূজামণ্ডপ থেকে কিছুটা ভেতরে গিয়ে রিকশা থামানোর পর হঠাৎ এক তরুণ রিকশা চালকের গলায় ছুরি ধরে বলে, “রিকশার হ্যান্ডেল ছাড়।” এসময় আরেকজন রিকশার হ্যান্ডেল নিয়ে টানাটানি শুরু করে।

রিকশাচালক সাখাওয়াত হোসেন (২০) বাধা দিলে এক ছিনতাইকারী তার গলায় ছুরি দিয়ে আঘাত করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়।

আহত সাখাওয়াতকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

আহতের বাড়ি চন্দনাইশ উপজেলার পশ্চিম ধোপাছড়ী গ্রামে। তার বাবার নাম কালু মিয়া এবং মায়ের নাম ফেরদৌস বেগম।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এক মাসের মধ্যে একই ধরনের দুই ঘটনা ঘটায় পটিয়াবাসী প্রশাসনের কাছে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

এক মাসে দ্বিতীয়বার রিকশা চালককে ছুরিকাঘাত, আতঙ্কে স্থানীয়রা

পটিয়ায় আবারও রিকশা চালক ছুরিকাহত: এক মাসের মধ্যে দ্বিতীয় ঘটনা

আপডেট সময় : ০৩:০৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫