চট্টগ্রাম ০১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

হাটহাজারীর পূর্ব শিকারপুরে তিন দিনব্যাপী ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হলো উত্তরায়ণ সংক্রান্তির মহোৎসব

চট্টগ্রামের হাটহাজারীতে শ্রীশ্রী গৌরাঙ্গবাড়ী সেবাশ্রমে ১৪২তম উত্তরায়ণ সংক্রান্তি উপলক্ষে ষোড়শ প্রহরব্যাপী মহোৎসব উদযাপন

মিলন বৈদ্য শুভ
  • আপডেট সময় : ০২:২৬:২৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মিলন বৈদ্য শুভ | চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পূর্ব শিকারপুরে অবস্থিত শ্রীশ্রী গৌরাঙ্গবাড়ী সেবাশ্রমে ১৪২তম উত্তরায়ণ সংক্রান্তি উপলক্ষে ষোড়শ প্রহরব্যাপী মহোৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।

গত ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি—তিন দিনব্যাপী আয়োজিত এই মহোৎসবে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা করা হয়। কর্মসূচির মধ্যে ছিল শ্রীমদ্ভগবদগীতা পাঠ, শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ, গঙ্গা আহ্বান, শুভ অধিবাস কীর্তন, শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পূজার্চনা, রাজভোগ নিবেদন, ভোগরতি কীর্তন এবং অন্নপ্রসাদ বিতরণ।

এছাড়াও মহোৎসবকে ঘিরে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, ধর্মীয় আলোচনা সভা, অতিথিদের মাল্যদান, পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। ধর্মীয় আলোচনা সভায় শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীশ্রী গৌরাঙ্গবাড়ী সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীল ১০৮ স্বরূপ দাস বাবাজী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীশ্রী গৌরাঙ্গবাড়ী সেবাশ্রম পরিচালনা পরিষদের সভাপতি প্রকৌশলী শচীদুলাল বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেবাশ্রম পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি নাথ ও অর্থ সম্পাদক অরুণ চৌধুরী।

১৪২তম উত্তরায়ণ মহোৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক সুভাষ চন্দ্র দেব, যুগ্ম আহ্বায়ক সন্তোষ কুমার বিশ্বাস ও সদস্য সচিব জুয়েল চন্দ্র মহাজনের নেতৃত্বে উদযাপন পরিষদের সদস্যরা সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন।

এই মহতী ধর্মীয় অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজার হাজার নর-নারী ভক্তবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শ্রীশ্রী গৌরাঙ্গবাড়ী সেবাশ্রম প্রাঙ্গণ এক পবিত্র তীর্থভূমিতে পরিণত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

হাটহাজারীর পূর্ব শিকারপুরে তিন দিনব্যাপী ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হলো উত্তরায়ণ সংক্রান্তির মহোৎসব

চট্টগ্রামের হাটহাজারীতে শ্রীশ্রী গৌরাঙ্গবাড়ী সেবাশ্রমে ১৪২তম উত্তরায়ণ সংক্রান্তি উপলক্ষে ষোড়শ প্রহরব্যাপী মহোৎসব উদযাপন

আপডেট সময় : ০২:২৬:২৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬