বান্দরবানের লামায় ক্রীড়াঙ্গনে প্রাণ ফেরাতে আজিজনগরে শুরু হলো গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট
লামার আজিজনগরে গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন, প্রধান অতিথি সাচিং প্রু জেরি
- আপডেট সময় : ০৬:৩৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে

মোঃ শফিকুল ইসলাম তুহিন | বান্দরবান জেলাঃ
বান্দরবানের লামা উপজেলার আজিজনগরে গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজিজনগর এনআইসি লেকের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী বাবু সাচিং প্রু জেরি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজিজনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নাজেমুল ইসলাম চৌধুরী। উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বাবু সাচিং প্রু জেরি বলেন, ক্রীড়া চর্চা যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখে।
একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে নিয়মিত খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি এমন ক্রীড়া আয়োজন নিয়মিতভাবে চালু রাখার জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানান এবং এ উদ্যোগকে সাধুবাদ জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক এবং বিভিন্ন দলের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, এই গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টে এলাকার বিভিন্ন দল অংশগ্রহণ করছে এবং খেলাধুলার মাধ্যমে যুবসমাজের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।














