চট্টগ্রাম ০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ অর্থ আদায়ের অভিযোগ, ভুক্তভোগীদের ক্ষোভ

পিরোজপুরের নেছারাবাদে সরকারি অ্যাম্বুলেন্সে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

মোঃ হাসানুল হক মেহেদী
  • আপডেট সময় : ০৮:০২:২০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ হাসানুল হক মেহেদী | নেছারাবাদ প্রতিনিধিঃ

পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলায় সরকারি অ্যাম্বুলেন্সের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক ইব্রাহিমের বিরুদ্ধে নির্ধারিত সরকারি ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

জানা গেছে, সরকারি নিয়ম অনুযায়ী অ্যাম্বুলেন্স ভাড়া প্রতি কিলোমিটার ১০ টাকা নির্ধারিত থাকলেও বাস্তবে অনেক ক্ষেত্রে রোগীদের কাছ থেকে ৫০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়। অভিযোগ রয়েছে, সরকারি অ্যাম্বুলেন্স চালকরা সেই নির্ধারিত ভাড়ার চেয়েও প্রায় দ্বিগুণ অর্থ আদায় করছেন।

ভুক্তভোগী মোঃ হাসান জানান, অসুস্থ রোগী নিয়ে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিভাগীয় হাসপাতালে নেওয়ার সময় তাঁর কাছ থেকে ১৫০০ টাকা ভাড়া আদায় করা হয়। তিনি বিষয়টি হাসপাতালের ইনচার্জ ডা. মোঃ আসাদকে অবহিত করলেও এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন।

রোগীর স্বজনরা আরও জানান, রোগী গুরুতর অসুস্থ হলে সময়ের অভাবে তারা বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়েই বিভাগীয় হাসপাতালে ছুটে যান। এখানেই শেষ নয়—বিভাগীয় হাসপাতালে পৌঁছানোর পরও অনেক সময় অ্যাম্বুলেন্স চালকদের পক্ষ থেকে টিপস দাবি করা হয় বলেও অভিযোগ উঠেছে।

এ বিষয়ে স্থানীয়দের দাবি, সরকারি অ্যাম্বুলেন্স সেবা সাধারণ মানুষের জন্য সহজলভ্য ও স্বল্প খরচের হওয়ার কথা থাকলেও অনিয়মের কারণে তা সাধারণ মানুষের জন্য বাড়তি দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ অর্থ আদায়ের অভিযোগ, ভুক্তভোগীদের ক্ষোভ

পিরোজপুরের নেছারাবাদে সরকারি অ্যাম্বুলেন্সে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

আপডেট সময় : ০৮:০২:২০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬