রাজৈর উপজেলার ১৬ বছরের কিশোরী প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করেছে, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে
মাদারীপুরে প্রেমে ব্যর্থ কিশোরীর আত্নহত্যা, পুলিশ তদন্তে
- আপডেট সময় : ০৯:১৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬ ৫২ বার পড়া হয়েছে

মাহামুদুল হাসান | মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের রাজৈর উপজেলার ইতালির মোড় হাসানকান্দি গ্রামে প্রেমে ব্যর্থ হয়ে ১৬ বছরের কিশোরী মিথিলা আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
মিথিলা মাদারীপুর সদর উপজেলার শ্রীনদী বাজার বাইতুল সুন্নাহ ক্যাডেট মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, মিথিলার প্রেমের বিষয়টি প্রতিবেশী সোহরাব মাতুব্বরের নাতি কুষ্টিয়ার আরবিনের সঙ্গে গড়ে ওঠে।
এক পর্যায়ে প্রেমের বিষয়টি এলাকায় প্রকাশিত হলে আরবিন সম্পর্ক থেকে সরে যায়। প্রেমে ব্যর্থ হয়ে মিথিলা আত্মহত্যার সিদ্ধান্ত নেন।
মিথিলার মা, মাকসুদা বেগম জানান, “রাতের ঘটনায় মিথিলা রাগে একা ঘরে শুয়ে পড়েছিল। সকালে ডাকতে গেলে এই ঘটনা জানতে পারি।”
রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ মো আমিনুল ইসলাম জানান, মিথিলার মরদেহ উদ্ধার করে মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। একটি অপমৃত্যু মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার তদন্ত চলমান রয়েছে।














