জয়পুরহাটের পাঁচবিবিতে বিএনপির আয়োজনে দোয়া মাহফিল, উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা
পাঁচবিবিতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া ও আলোচনা সভা
- আপডেট সময় : ০৭:৫৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) পাঁচবিবি পৌর বিএনপির ৮নং ওয়ার্ড শাখার আয়োজনে পাঁচবিবি সমিরণ নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির ৮নং ওয়ার্ড শাখার সভাপতি শওকত আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়পুরহাট-১ আসনের বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধান।
পাঁচবিবি পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম এবং পাঁচবিবি পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মন্ডল হেলাল।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি জহুরুল আলম তরফদার রুকু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হান্নান চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদৌস হোসেন রাইট, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের ও রেজাউল করিম, যুবদল নেতা নয়ন প্রধান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুর রহমান রাব্বিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়।






















