চট্টগ্রাম ০৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

বগুড়ার ধুনটে শিশু ও কিশোরদের জন্য নতুন দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আস-সুন্নাহ একাডেমির শুভ উদ্বোধন

ধুনটে আস-সুন্নাহ একাডেমির শুভ উদ্বোধন: শিশু-কিশোরদের দ্বীনি শিক্ষার নতুন ঠিকানা

আশরাফুদ্দীন আল আজাদ
  • আপডেট সময় : ১০:১৬:০৮ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আশরাফুদ্দীন আল আজাদ | ধুনট,বগুড়া প্রতিনিধি:

বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারী গ্রামের বিলনোথার এলাকায় নতুন দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আস-সুন্নাহ একাডেমি এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৭ই জানুয়ারি, ধুনট থানার শৈলমারী গ্রামের বিলনোথার এলাকায় জনাব ওমর আলী এর সভাপতিত্বে এবং মুফতী কাওছার আহমাদ এর পরিচালনায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট কওমী ওলামা পরিষদের সভাপতি ও শ্যামবাড়ী দারুল হুদা কওমী মাদ্রাসার মুহতামিম আলহাজ মাওলানা কে এম সুলতান মাহমুদ। তিনি বলেন, “বর্তমান সময়ে শিশু ও কিশোরদের জন্য কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক গুণাবলী শেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আস-সুন্নাহ একাডেমি এমন একটি প্রতিষ্ঠান, যা শিশু ও কিশোরদের সঠিক দ্বীনি শিক্ষা এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট বাজার মসজিদের ইমাম মাওলানা আরিফুল্লাহ, ধুনট কওমী ওলামা পরিষদের সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমান সুমন, মাওলানা আতিকুর রহমান, মাওলানা মাসউদুর রহমান, মাওলানা আসদুজ্জামান নুর, মাওলানা রবিউল ইসলাম রবি, মাওলানা হেলাল উদ্দিন সাইফী এবং মাওলানা ফরহাদুজ্জামানসহ এলাকার বহু ওলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ছেলে-মেয়েদের জন্য নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই আস-সুন্নাহ একাডেমির মূল লক্ষ্য। তারা আশা প্রকাশ করেন, প্রতিষ্ঠানটি সমাজের জন্য আদর্শবান শিক্ষার্থী গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, আস-সুন্নাহ একাডেমি শৈলমারী গ্রামের বিলনোথা এলাকায় অবস্থিত। স্থানীয়রা মনে করছেন, এটি এলাঙ্গী ইউনিয়নে দ্বীনি শিক্ষার ক্ষেত্রে একটি নতুন দিকনির্দেশনা ও সম্ভাবনার প্রতীক হয়ে উঠবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বগুড়ার ধুনটে শিশু ও কিশোরদের জন্য নতুন দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আস-সুন্নাহ একাডেমির শুভ উদ্বোধন

ধুনটে আস-সুন্নাহ একাডেমির শুভ উদ্বোধন: শিশু-কিশোরদের দ্বীনি শিক্ষার নতুন ঠিকানা

আপডেট সময় : ১০:১৬:০৮ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬