চট্টগ্রাম ১০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ইসলামী ব্যাংক পটিয়া শাখায় সংঘর্ষে আহত পুলিশ ও স্থানীয়রা, থানায় মামলা দায়ের

পটিয়ায় ব্যাংকার আন্দোলনে সংঘর্ষ: পুলিশের মামলায় ৩০০ জন আসামি

ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৪৬:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ৮৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পটিয়া প্রতিনিধি, চট্রগ্রাম

চট্টগ্রামের পটিয়ায় ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পুলিশ ৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল উদ্দিন বাদী হয়ে এ মামলা করেন। মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি।

ঘটনার সূত্রে জানা যায়, ইসলামী ব্যাংকের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ না করায় রোববার সকালে পটিয়া শাখার ব্যাংক ম্যানেজার কর্মকর্তাদের কাজে যোগ দিতে বাধা দেন। এতে ক্ষোভ প্রকাশ করে ব্যাংকার ও স্থানীয় জনতা শাখার প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।

এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয়দের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ওয়াহিদুল হক রিকু, সুমন, রিপন, মামুন সিকদার, মো. সোহেল, মো. মুসা ও আবুল কাসেম আহত হন। এ ছাড়াও তিনজন পুলিশ সদস্য আহত হন।

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশের ওপর হামলার অভিযোগে থানায় মামলা করা হয়েছে। তবে এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং ব্যাংক সংশ্লিষ্ট কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ইসলামী ব্যাংক পটিয়া শাখায় সংঘর্ষে আহত পুলিশ ও স্থানীয়রা, থানায় মামলা দায়ের

পটিয়ায় ব্যাংকার আন্দোলনে সংঘর্ষ: পুলিশের মামলায় ৩০০ জন আসামি

আপডেট সময় : ০৯:৪৬:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫