চট্টগ্রাম ০৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

বিজিবির নিয়মিত অভিযানে সন্দেহজনক মোটরসাইকেল আরোহীর দেহ তল্লাশিতে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

পাঁচবিবির উচনা সীমান্তে ৯৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

মোঃ বাবুল হোসেন
  • আপডেট সময় : ০৮:৫২:৩৫ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ বাবুল হোসেন | পাঁচবিবি (জয়পুরহাট):

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে ৯৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাজুল ইসলাম (৫২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক তাজুল ইসলাম দিনাজপুর জেলার হিলি হাকিমপুর সিপি রোড এলাকার তজব আলীর ছেলে। বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার দুপুরে জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধীন হাটখোলা বিওপি ক্যাম্পের সদস্যরা নিয়মিত মাদকবিরোধী টহল ও অভিযানের অংশ হিসেবে পাঁচবিবি উপজেলার উচনা সীমান্ত এলাকার উচনা মাদ্রাসা মোড় সংলগ্ন স্থানে অবস্থান নেয়।

এ সময় একটি মোটরসাইকেল আরোহীর সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বিজিবি টহল দল তাকে থামার সংকেত দেয়।
বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহল দল দ্রুত তার গতিরোধ করে আটক করে।

পরবর্তীতে দেহ তল্লাশি চালিয়ে তার পকেট থেকে ৯৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সময় একটি অ্যাপাচি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন এবং দুটি সিমকার্ড জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ২৯ হাজার ৫০০ টাকা বলে জানায় বিজিবি।

জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী বলেন, মাদক ও চোরাচালান প্রতিরোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।

আটককৃত আসামি ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বিজিবির নিয়মিত অভিযানে সন্দেহজনক মোটরসাইকেল আরোহীর দেহ তল্লাশিতে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

পাঁচবিবির উচনা সীমান্তে ৯৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

আপডেট সময় : ০৮:৫২:৩৫ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬