বিএনপির উদ্যোগে আলেম-ওলামা ও নেতাকর্মীদের অংশগ্রহণে ধর্মীয় আয়োজন
আলেম-ওলামাদের অংশগ্রহণে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় চাঁপাইনবাবগঞ্জে দোয়া মাহফিল
- আপডেট সময় : ০৫:১৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ | চাঁপাইনবাবগঞ্জঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা, পৌর শাখা ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলেম-ওলামা, ইমাম, মুয়াজ্জিন ও হাফেজে কোরআনদের অংশগ্রহণে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ পুরাতন স্টেডিয়াম মাঠ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ। তিনি তাঁর বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দল ও দেশের প্রতি অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, জেলা কৃষক দলের আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম তসি, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মিম ফজলে আজিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জামিউল হক সোহেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন শংকরবাটী ৪ তলা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল আজিজ, ক্বারী মাওলানা আব্দুল বাশির, পাঠানপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আমানুল্লাহ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ সারওয়ার জাহান, জেলা তাঁতী দলের আহ্বায়ক মোঃ আতাউর রহমান, পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ আব্দুর বারেকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লিরা।
দোয়া মাহফিল পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ টাউন জামে মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমান। শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।














