বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দোয়া মাহফিল
সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:২৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল ৪টায় জামপুর ইউনিয়নের মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার সভাপতিত্ব করেন। দোয়া মাহফিল পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু এবং সাবেক সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন।
এ সময় আরও উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, মোগড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, জামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান ভুঁইয়া লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, জামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহজাহান ভুঁইয়া, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাবু, জামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক, সহ-সভাপতি আহম্মদ, উপজেলা কৃষক দলের সভাপতি ফজলুর হক এবং সদস্য সচিব এম এ মিলন ভুঁইয়া।
এছাড়াও জামপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, জামপুর ইউনিয়ন জাসাসের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালুসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার রুহের শান্তি ও মাগফিরাত কামনার পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।














