চট্টগ্রাম ০৯:১২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

চট্টগ্রামের পটিয়ায় ইসলামী ব্যাংকের কার্যক্রম বন্ধ করে উত্তেজনা—মানববন্ধন ও বিক্ষোভে জনতার দাবানল

পটিয়া ইসলামী ব্যাংকে তালা, পুলিশের লাঠিচার্জে আহত ৭ | উত্তেজনা ছড়াল চট্টগ্রামে

ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৩৬:৩০ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ৬৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের পটিয়া উপজেলা সদরের ব্যস্ততম শহীদ ছবুর রোডে অবস্থিত ইসলামী ব্যাংক শাখায় তালা ঝুলিয়ে কার্যক্রম বন্ধ করে দিয়েছে স্থানীয় জনতা। রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সম্প্রতি ব্যাংকের সাড়ে পাঁচ হাজার চাকরিচ্যুত কর্মীর পুনঃনিয়োগ পরীক্ষার আয়োজন করা হয়। তবে পটিয়া শাখার ৩৫ জন কর্মী পরীক্ষায় অংশ না নিয়েই ব্যাংকে যোগ দিতে আসলে কর্তৃপক্ষ তাদের প্রবেশে বাধা দেয়। যারা ব্যাংকে প্রবেশ করেছিলেন তাদের রান্নাঘরে আটকে রাখা হয় এবং আইডি ইনঅ্যাকটিভ করে দেওয়া হয়। এতে ক্ষুব্ধ স্থানীয়রা ব্যাংকের ভেতরে ঢুকে তালা মেরে দেন এবং সব কার্যক্রম বন্ধ করে দেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে যায়। একপর্যায়ে পুলিশের লাঠিচার্জে অন্তত ৭ জন গুরুতর আহত হন। আহতরা হলেন—ওয়াহিদুল হক পিপলু (৩৮), সুমন (৩০), রিপন (৩৫), মামুন সিকদার (৪৯), মো. সোহেল (৪২), মো. মুসা (৪২) এবং কিশোর আবুল কাসেম (১৬)। তারা বর্তমানে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানিয়েছেন, আহতদের মধ্যে বিএনপি নেতা রিংকুর অবস্থা আশঙ্কাজনক।

পরিস্থিতি শান্ত করতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানুর রহমান ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের আহ্বান জানান। তবে ক্ষুব্ধ জনতা শহীদ ছবুর রোডে বিক্ষোভ মিছিল করে পুলিশের লাঠিচার্জের নিন্দা জানান।

এদিকে সচেতন নাগরিক কমিটি চাকরিচ্যুত ব্যাংক কর্মীদের পুনর্বহাল ও পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা দিয়েছে। সংগঠনটির নেতারা জানিয়েছেন, চাকরি ফিরিয়ে না দিলে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে। পাশাপাশি দেশে ও প্রবাসে ইসলামী ব্যাংকের সঙ্গে লেনদেন না করার আহ্বান জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চট্টগ্রামের পটিয়ায় ইসলামী ব্যাংকের কার্যক্রম বন্ধ করে উত্তেজনা—মানববন্ধন ও বিক্ষোভে জনতার দাবানল

পটিয়া ইসলামী ব্যাংকে তালা, পুলিশের লাঠিচার্জে আহত ৭ | উত্তেজনা ছড়াল চট্টগ্রামে

আপডেট সময় : ০৪:৩৬:৩০ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫