চট্টগ্রাম ০১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

বোয়ালমারীতে সাপে কামড়ে প্রাণ গেল খলিল মৃধার, চিকিৎসক বলছেন দেরিতে হাসপাতালে নেওয়ার কারণে ঝুঁকি বেড়েছিল

ফরিদপুরের বোয়ালমারীতে সাপের কামড়ে খলিল মৃধার মৃত্যু, এন্টিভেনম ইনজেকশন দেওয়ার পরও বাঁচানো গেল না

আব্দুল মতিন মুন্সী (বোয়ালমারী, ফরিদপুর)
  • আপডেট সময় : ০৮:৩৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১০০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুর জেলার বোয়ালমারীতে সাপের কামড়ে খলিল মৃধা (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) বেলা এগারোটার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের মোহনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, খলিল মৃধা বাড়ির পাশে মাঠ থেকে ছাগল আনতে গেলে হঠাৎ বিষধর সাপে কামড় দেয়। গুরুতর অবস্থায় তাকে দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা শেষে নিশ্চিত করেন যে এটি বিষধর সাপের কামড়। দুপুর ১টার দিকে তাকে সাপের বিষের প্রতিষেধক (এন্টিভেনম) ইনজেকশন দেওয়া হয়। তবে ইনজেকশন দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই তার মৃত্যু ঘটে।

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কে এম মাহমুদ রহমান বলেন, “খলিল মৃধাকে হাসপাতালে আনার সময়ই তিনি মারাত্মক অসুস্থ ছিলেন। আমরা দ্রুত ব্যবস্থা নিয়ে এন্টিভেনম ইনজেকশন দিই, তবে চিকিৎসা শুরুর পরপরই তিনি মারা যান।”

চিকিৎসকরা জানিয়েছেন, সাপে কামড়ানোর পর দেরি না করে দ্রুত হাসপাতালে চিকিৎসা নিলে মৃত্যুর ঝুঁকি অনেকাংশে কমে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বোয়ালমারীতে সাপে কামড়ে প্রাণ গেল খলিল মৃধার, চিকিৎসক বলছেন দেরিতে হাসপাতালে নেওয়ার কারণে ঝুঁকি বেড়েছিল

ফরিদপুরের বোয়ালমারীতে সাপের কামড়ে খলিল মৃধার মৃত্যু, এন্টিভেনম ইনজেকশন দেওয়ার পরও বাঁচানো গেল না

আপডেট সময় : ০৮:৩৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫