পাঁচবিবি স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে ক্রীড়া উৎসব
পাঁচবিবিতে ৫৪তম জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:৩৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি,পাঁচবিবি,জয়পুরহাটঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৫৪তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ জানুয়ারি ২০২৬) সকালে পাঁচবিবি স্টেডিয়ামে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ তোফাজ্জল হোসেন, একাডেমি সুপারভাইজার মোঃ জহুরুল ইসলাম, কড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাইয়ুমসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষক ও শিক্ষার্থীরা।
শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতাকে ঘিরে স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি খেলাধুলায় আগ্রহ বাড়াতে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।














