চট্টগ্রাম ১০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিকের মনোনয়ন ঘিরে গোপালগঞ্জ-৩ আসনে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ, প্রশাসনের তদন্ত প্রতিবেদন রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিকের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ, প্রশাসন তদন্তে

গোপালগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৫১:০৬ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিকের বিরুদ্ধে ভোটারদের স্বাক্ষর জাল করার অভিযোগ উঠেছে। গত ২৯ ডিসেম্বর এই আসন থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার পরই এলাকায় এই অভিযোগ তোলপাড় সৃষ্টি করেছে।

নিয়ম অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট আসনের ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহ করে মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হয়। গোবিন্দ চন্দ্র প্রামাণিক মনোনয়নপত্র জমা দিলেও কিছু ভোটার জানান, তারা তার জন্য কোনো স্বাক্ষর দেননি।
কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ও রাধাগঞ্জ ইউনিয়নে সরেজমিন তদন্তে প্রশাসন প্রমাণ পেয়েছে যে কিছু স্বাক্ষর জাল করা হয়েছে। সাদুল্লাপুর ইউনিয়নের টিকরীবাড়ি গ্রামের মিলন সেনের স্ত্রী যমুনা সেন জানিয়েছেন, তিনি কখনো কোনো স্বাক্ষর দেননি। একইভাবে রাধাগঞ্জ ইউনিয়নের গোলাবাড়ি গ্রামের উষা বাড়ৈও স্বীকার করেছেন, তিনি ঢাকায় ছিলেন এবং কোন কাগজে স্বাক্ষর করেননি।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিক জানিয়েছেন, তার পক্ষে যারা স্বাক্ষর দিয়েছেন তারা সঠিকভাবে স্বাক্ষর করেছেন এবং জাল স্বাক্ষরের অভিযোগ মিথ্যা।
সরকারি রিটার্নিং অফিসার ও কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক জানিয়েছেন, স্বতন্ত্র প্রার্থীদের স্বাক্ষর নিয়ে তদন্ত প্রতিবেদন রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন রিটার্নিং অফিসার।
এই ঘটনা গোপালগঞ্জ-৩ আসনে নির্বাচনী পরিবেশকে উত্তেজনাপূর্ণ করে তুলেছে এবং ভোটারদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিকের মনোনয়ন ঘিরে গোপালগঞ্জ-৩ আসনে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ, প্রশাসনের তদন্ত প্রতিবেদন রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিকের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ, প্রশাসন তদন্তে

আপডেট সময় : ০১:৫১:০৬ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬